দেশি মিটার টং খাতা-র উপহার

গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: ৭ অক্টোবর ২০২৬ · ওয়েবসাইট (deshi.tongkhata.app) ও Android অ্যাপ, দুটোর জন্যই প্রযোজ্য

সংক্ষেপে

দেশি মিটার ব্যবহার করতে অ্যাকাউন্ট লাগে না, আর আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ, সংরক্ষণ বা বিক্রি করি না।

যা আপনার ডিভাইসেই থাকে

  • ১০০টা অভিজ্ঞতার যেগুলোতে আপনি টিক দেন
  • কার্ডে লেখা নাম
  • কার্ডের জন্য বাছা ছবি

এগুলো শুধু আপনার ফোন বা কম্পিউটারের ব্রাউজারে (অথবা অ্যাপের ভেতরে) জমা থাকে। আমাদের সার্ভারে পাঠানো হয় না। ব্রাউজারের ডেটা মুছলে বা অ্যাপ আনইনস্টল করলে এগুলোও মুছে যায়।

বন্ধুর সাথে লিংক শেয়ার

"আমার লিংক কপি করুন" বা "ফেসবুক পোস্টের ক্যাপশন কপি করুন" চাপলে আপনার টিকগুলোর একটা কোড আর আপনার লেখা নাম লিংকের ভেতরেই বসে যায়। লিংকটা যে খোলে সে আপনার স্কোর আর কোন কোন লাইনে টিক আছে তা দেখতে পারে। লিংকটা আপনি যাকে পাঠান বা যেখানে পোস্ট করেন, শুধু সেখান থেকেই তা দেখা যায়। আমরা সেটা কোথাও জমা রাখি না।

ফেসবুক বা মেসেঞ্জারের ভেতরের ব্রাউজার থেকে কার্ডটা Chrome বা Safari-তে খুললে আপনার টিকগুলোর কোড লিংকের ভেতরেই যায়, যাতে ওখানে আপনার কার্ড তৈরি থাকে। আপনার নাম ও ছবি তাতে থাকে না।

অ্যাপের অনুমতি

  • ছবি বাছা: কার্ডে নিজের ছবি বসাতে চাইলে গ্যালারি থেকে একটা ছবি বাছতে হয়। ছবিটা ফোনের বাইরে যায় না।
  • গ্যালারিতে সেভ: বানানো কার্ড আপনার গ্যালারিতে সেভ করার জন্য।

ভিজিটের হিসাব

ওয়েবসাইটটি Cloudflare-এ হোস্ট করা। কতজন সাইটে এসেছে তা বোঝার জন্য পরিচয়হীন, কুকি-ছাড়া পরিসংখ্যান ব্যবহার হতে পারে। এতে আপনাকে আলাদা করে চেনা যায় না।

শিশুদের জন্য

সাইট ও অ্যাপ সব বয়সের জন্য নিরাপদ, আর কারো কাছ থেকেই ব্যক্তিগত তথ্য নেওয়া হয় না।

যোগাযোগ

কোনো প্রশ্ন থাকলে টং খাতা-র ওয়েবসাইটে দেওয়া ঠিকানায় যোগাযোগ করুন: tongkhata.app

দেশি মিটারে ফিরে যান


Privacy policy

Last updated: 7 October 2026 · Applies to both the website (deshi.tongkhata.app) and the Android app

In short

You do not need an account to use Deshi Meter, and we do not collect, store or sell any personal information about you.

What stays on your device

The items you tick, the name you type for the card and the photo you choose are kept only in the browser on your phone or computer (or inside the app). They are not sent to our servers. Clearing your browser data or uninstalling the app deletes them.

Links you share

When you copy your link or the Facebook caption, a code for your ticks and the name you typed are written into the link itself. Anyone who opens that link can see your score and which items you ticked. We do not keep the link anywhere.

If you open your card in Chrome or Safari from inside the Facebook or Messenger browser, the code for your ticks travels inside the link so that your card is ready there. Your name and photo are not included.

App permissions

  • Choosing a photo: to put your photo on the card you pick one image from your gallery. The photo does not leave your phone.
  • Saving to the gallery: so the card you make can be saved to your gallery.

Visit statistics

The website is hosted on Cloudflare. Anonymous, cookie-free statistics may be used to understand how many people visit. They do not identify you.

Contact

If you have a question, please use the contact details on the Tong Khata website: tongkhata.app

Back to Deshi Meter